পিংলায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি।

Prathamalorbarta
By -
0

পিংলায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি। আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখেই পিংলা বিধানসভার শ্রীকৃষ্ণপুরে দলীয় কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি প্রার্থী স্বাগতা মান্না ও ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তন্ময় দাস। এদিন ফিতে কেটে দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।

সেই সাথে পিংলা বাসির মঙ্গল কামনায় হোম যজ্ঞ শুরু করেন বিজেপি প্রার্থী স্বাগতা মান্না। জেলা সভাপতি তন্ময় দাস বলেন এবার থেকে পিংলায় শাসকদলের অরাজকতা ও সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করা হবে এই নির্বাচনী কার্যালয় থেকে। নির্বাচনী কার্যালয় উদ্বোধন ঘিরে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিজেপি প্রার্থী স্বাগতা মান্না জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তিনি বলেন গোটা বাংলার মানুষ পরিবর্তন চাইছে পিংলা তার ব্যতিক্রম নয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)