কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার ওই এলাকার দিওর অঞ্চলে নির্বাচনী প্রচারে বের হন। তবে প্রচারের মাঝেই তাকে এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। দিওর উপস্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রধান রাস্তাটির বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।রাস্তায় এক হাঁটু জল জমে থাকায় প্রার্থী বাধ্য হয়ে নিজের জুতো হাতে নিয়ে খালি পায়ে প্রায় ৫০০ মিটার পথ অতিক্রম করেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু বাবু তৃণমূল সরকারের কড়া সমালোচনা করে বলেন, "উপস্বাস্থ্য কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়ার রাস্তায় যদি এখনই এই অবস্থা হয়, তবে বর্ষাকালে মানুষের দুর্ভোগ কোন চরমে পৌঁছাবে?" তার অভিযোগ, গত ১০ বছরে তৃণমূল কংগ্রেস এই বিধানসভায় কোনো প্রকৃত উন্নয়নই করেনি। এলাকার অধিকাংশ রাস্তার অবস্থাই অত্যন্ত শোচনীয়। উন্নয়নের এই অভাবকে হাতিয়ার করেই তিনি সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার ওই এলাকার দিওর অঞ্চলে নির্বাচনী প্রচারে বের হন।
By -
মার্চ ২৫, ২০২৬
0
Tags:

