ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের স্বায়ত্তশাসিত সংস্থা মেরা যুবা ভারত - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের ব্যবস্থাপনায় জেলার যুবক যুবতীদের নিয়ে ঊনত্রিশে ডিসেম্বর সোমবার থেকে তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" শুরু হলো। বুটক্যাম্পের শুভ সূচনা করেন তপন বিধানসভার বিধায়ক বুধরাই টুডু। ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট রাজেন্দ্র দাস ও মৌসুমী হালদার সহ অন্যান্য ব্যক্তিরা এই বুটক্যাম্পে উপস্থিত আছেন।
এই বুটক্যাম্প একত্রিশে ডিসেম্বর বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। বুটক্যাম্পে পনেরো বছর থেকে ঊনত্রিশ বছর বয়সী যুবক-যুবতীরা অংশগ্রহণ করেছে। জেলা থেকে পঁয়ত্রিশ জন যুব অংশগ্রহণকারী করেছে এই বুটক্যাম্পে। যারা হার্টফুলনেস, যুব নেতা, জন প্রতিনিধি এবং অন্যান্য ক্ষেত্রের বিশেষজ্ঞদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবেন। এই বুটক্যাম্পটি মাননীয় প্রধানমন্ত্রীর এক লক্ষ যুবক-যুবতীকে ভারতের রাজনৈতিক ভবিষ্যত আকার দেওয়ার আহ্বানের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী আবাসিক "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" বালুরঘাটের দীপালিনগরে নেতাজী স্পোর্টিং ক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হচ্ছে। তিনদিনব্যাপী "ফিউচার ইয়ুথ লিডার্স বুটক্যাম্প" - এর বিষয়ে এমনটাই জানালেন ভারত সরকারের মেরা যুবা ভারত (মাই ভারত) - দক্ষিণ দিনাজপুর জেলা যুব কার্যালয়ের আধিকারিক সৌরভ বর্মন।

