আজ গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব তিথি। শিলিগুড়ি ইসকন মন্দিরে গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৪০ তম আবির্ভাব প্রীতি উপলক্ষে মহা উৎসবের আয়োজন করা হয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দির বাহারি আলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এই উৎসবে শামিল হওয়ার জন্য প্রচুর ভক্তরা দূর-দূরান্ত থেকে এসেছেন। শিলিগুড়ি ইসকন মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় থাকে। দূরদূরান্ত থেকে প্রচুর ভক্তরা শিলিগুড়ি ইসকন মন্দিরে এসে থাকেন। বিশেষ অনুষ্ঠান গুলিতে লেখ জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রা, দোল উৎসব, গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি সহ বিভিন্ন উৎসবের দিনগুলিতে ভক্তদের উপচে পড়ে ভিড়। এদিনও সেই চিত্র দেখা গেল।
গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে শিলিগুড়ি ইসকন মন্দিরে ভক্তদের ভিড়
By -
মার্চ ০৫, ২০২৬
0
Tags:

