সাত সকালে মহিলাকে বাঁশ দিয়ে মেরে পুলিশের হাতে আটক এক বিজেপি নেতা সুদর্শন দাস। গুরুতর আহত অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসাত হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলছে। পুরনো গন্ডগোলের জেরে সকালবেলা দেখা হতেই সুভদ্রা মন্ডল অধিকারী কে শিকল দিয়ে বেধে বাঁশ দিয়ে মারধর করে। মাথায় পায়ে গুরুতর আঘাত লাগে ওই মহিলার । ওই মহিলা হাসপাতালের বেডে বসে বলেছেন বেশ কয়েকদিন আগে তার সঙ্গে একবার গন্ডগোল হয়েছিল সুদর্শন এর। শেষ পৌর নির্বাচনে সুভদ্রা মন্ডল অধিকারী বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল কংগ্রেস ও স্থানীয় মানুষের দাবি বিজেপির ইন্টার্নাল গন্ডগোলের কারণেই এই মারামারি। সুদর্শনকে আটক করে বারাসাত থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এ বিষয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে নিজেদের মধ্যে পুরনো কোন গন্ডগোলের কারণেই মারামারি এর সঙ্গে রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই। পুলিশ তার মত তদন্ত শুরু করুক।
সাত সকালে মহিলাকে বাঁশ দিয়ে মেরে পুলিশের হাতে আটক এক বিজেপি নেতা সুদর্শন দাস।
By -
মার্চ ০৫, ২০২৬
0
Tags:

