বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফের জমি-সংক্রান্ত উত্তেজনা সন্দেশখালীর বিটপোল এলাকায়। অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ও তাঁর ‘ডান হাত’ বলে পরিচিত শেখ কুতুবউদ্দিন দীর্ঘ পাঁচ বছর ধরে আগারহাটি পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের ছোট বিটপোল এলাকায় চাষিদের জমি দখল করে মেছো ভেরি তৈরির চেষ্টা করছিলেন। বুধবার সকালে জমি ফেরত চেয়ে প্রতিবাদে নামেন চাষিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুতুবউদ্দিন তাঁদের ও পরিবারের তিন মহিলা সদস্যকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় আহত পাঁচ জন। এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। বামফ্রন্টের আমলে এই আটজন চাষী জমির পাট্টা হয়েছিল প্রায় আট বিঘা জমি দীর্ঘদিন ধরে চাষবাস করে তারা জীবিকা নির্বাহ করছিল। সন্দেশখালি তে তৃণমূল ক্ষমতায় আসার পর শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কুতুব উদ্দিন শেখ সেই জমি জোরপূর্বক দখল করে ওখানে একটা অবৈধ নির্মাণ করার চেষ্টা করছিল এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন ফল পায়নি। আজ ৮ জন চাষীর পরিবার তাদের ফিরে পেতে জমিতে যায় সেই সময় কুতুব শেখের লোকজন মারধর শুরু করে উভয়পক্ষের সংঘর্ষ বেধে যায় আহত হয় পাচজন,একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে।
বিধানসভা নির্বাচনের আগে সন্দেশখালি দ্বীপে হারানো জমি ফিরে পেতে সংঘর্ষে আক্রান্ত ৫২৪ এর লোকসভার পর বিধানসভা ২০২৬ উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালি 1 নম্বর ব্লক সরবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর বুথের ঘটনা ।
By -
মার্চ ০৫, ২০২৬
0
Tags:

