আমাদের প্রতিনিধি গতকাল চলে গেছিল তারকেশ্বর চাঁপা ডাঙ্গায়। সেখানে এক অদ্ভুত দৃশ্য যেটা চৈত্র মাসের দুপুরের গরমে যখন মানুষ বেরোতে পারছে না ঠিক সেই সময় এসি বাসের মধ্যে রক্তদান অনুষ্ঠিত হলো। আমাদের প্রতিনিধি সরাসরি দেখিয়ে দিল এসি বাসের মধ্যে কিভাবে রক্তদান শিবির চলছে। শুধু এখানে থেমে থাকেননি, আজ কবি, সাহিত্যিক, সংবাদ মাধ্যম, সংগীতশিল্পী, এমনকি শ্রুতি নাটকে প্রস্তুতি করা হয়েছিল এই ব্লাড ডোনেশনে। এখানে আজ গুণীজন সাংবাদিক রাও উপস্থিত ছিলেন। শেষে সাহিত্যিক তথা ব্যবসায়ী নির্মল জানা সুন্দর একটি কবিতা পাঠ করে মানুষের মন কেড়ে নিলেন। তারকেশ্বর চাঁপা ডাঙ্গা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।
চৈত্রের দুপুরের গরমে তারকেশ্বর চাঁপা ডাঙ্গায় এসি বাসে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
By -
মার্চ ৩১, ২০২৬
0
Tags:

