ইডি-র নজরে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার! বুধবার সকাল ৬:৩০ মিনিট থেকে বালিগঞ্জের ফার্ন রোডে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি সূত্রে খবর, রিয়েল এস্টেট থেকে নির্মাণ কাজের নামে কোটি কোটি টাকা তুলেছে সোনা পাপ্পু। প্রভাবশালীদের কাছে সেই টাকা পৌঁছে দিত সোনা পাপ্পু। সেই টাকার উৎস খুঁজতেই বালিগঞ্জের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডি-র তল্লাশি অভিযান চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

