খয়রাশোলে বিডিও-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

Prathamalorbarta
By -
0

বিডিও-র বিরুদ্ধে মানসিক হেনস্থার অভিযোগে উত্তাল খয়রাশোল, সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে।


মৃত অরূপ পাঁজা খয়রাশোল বিডিও অফিসের কর্মী ছিলেন। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত কাজের চাপ ও উর্ধ্বতন কর্তৃপক্ষের অপমানজনক আচরণের শিকার হচ্ছিলেন তিনি। স্ত্রী রেণুকা পাঁজার দাবি, প্রায় প্রতিদিনই বিডিও অফিসে তাঁকে হেনস্থা করা হত এবং মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অরূপবাবু। ঘটনার আগের রাতেও গভীর রাতে বাড়ি ফেরেন তিনি এবং অস্থির ছিলেন বলে জানায় পরিবার।পরিবার সূত্রে আরও জানা যায়, কয়েকদিন আগেই অফিসে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। রবিবার সকালে সিউড়ির ডাঙালপাড়ায় বাড়ির কুয়োর মধ্যে তাঁর দেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও আত্মীয়রা বিক্ষোভ দেখিয়ে দাবি করেন, বিডিও ঘটনাস্থলে এসে জবাব না দেওয়া পর্যন্ত দেহ উদ্ধার করতে দেওয়া হবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)