বাইক ও সাফারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বাইক চালক ও সাফারি চালক

Prathamalorbarta
By -
0

বাইক ও সাফারি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন বাইক চালক ও সাফারি চালক। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিনহাটা কোচবিহার রাজ্য সড়কের ভেটাগুড়ি জোরপুল এলাকায়। জানা গিয়েছে, দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল একটি সাফারি গাড়ি, সেই সময় অপরদিক থেকে একটি বাইক দিনহাটার দিকে আসছিল। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফাঁকা জমিতে উল্টে পড়ে যায় সাফারি গাড়িটি। ঘটনায় গাড়িতে থাকা যাত্রীদের কোনো রকম ক্ষতি না হলেও ওই বাইক চালক সামান্য আহত হন এবং ঘটনায় সাফারি চালক সেখান থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ভেটাগুড়ি পুলিশ ক্যাম্পের আধিকারিকরা পৌঁছে গাড়ি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)