বন্ধ ট্রাফিক বুথ থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে

Prathamalorbarta
By -
0

বন্ধ ট্রাফিক বুথ থেকে দেহ উদ্ধার, চাঞ্চল্য ধূপগুড়িতে।শুক্রবার সকালে ধূপগুড়ি শহরের কুমলাই সেতু সংলগ্ন একটি পরিত্যক্ত ট্রাফিক বুথের ভেতর থেকে এক  ব্যক্তির দেহ উদ্ধার হয়।জানা গিয়েছে, ট্রাফিক পুলিশের এই বুথটি তৈরি হওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এদিন সকালে স্থানীয়রা বুথের ভেতরে একটি দেহ পড়ে থাকতে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি ট্রাফিক ওসি সহ পুলিশ বাহিনী। স্থানীয়দের দাবি, মৃত ব্যক্তি একজন ভবঘুরে এবং তাকে মাঝেমধ্যে আশেপাশের এলাকায় দেখা যেত। তবে তিনি ঠিক কবে থেকে ওই বুথের ভেতরে ছিলেন, তা কেউ নিশ্চিত করে বলতে পারেনি।একটি বন্ধ ট্রাফিক বুথের ভেতরে কীভাবে ওই ব্যক্তির দেহ এল, তা নিয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে এবং পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চালাচ্ছে পুলিশ।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)