আজ শনিবার। বিশেষ করে এই দিনটাতে হুগলি জেলার ভদ্রেশ্বর তেঁতুলতলা মা যেন জীবন্ত ও জাগ্রত হয়ে ওঠে। এবারে এই পুজো ২৩৩ বছরে পা দিল। আগামী বছরের ২৩৪ বছরে পদার্পণ করবে। কথায় আছে ভক্তের বোঝা ভগবানই বয়। এইখানে আসলে বোঝা যায় মা কতটা জাগ্রত এবং জীবন্ত। সারাবিশ্বে কোথাও হয় না যেটা হয় হুগলি জেলার ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের মন্দিরে। প্রতিবছর জগদ্ধাত্রী পূজার সময় দশমীর দিন বিশেষ করে যখন মাকে নিয়ে ভক্তরা চোখের জল দিয়ে মাকে নিরঞ্জন এর পথে নিয়ে যায়। ঠিক তার আগে সেখানকার পুরুষরা মহিলা সেজে কাপড় পড়ে মাথায় সিঁদুর দিয়ে পায়ে আলতা দিয়ে হাতে শাঁখা পলা পড়ে মাকে বরণ করে। এই ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের মন্দিরে। আমাদের চ্যানেলের পর্দায় যিনি নিত্য পুরোহিত অর্থাৎ প্রত্যেকদিন মাকে ভক্তি দিয়ে পুজো করে এবং এই জগদ্ধাত্রী মায়ের কমিটির অধিকর্তা আমাদের পর্দায় মায়ের সম্পর্কে কি বললেন, আসুন আমরা একবার শুনে নেব তাদের মুখ থেকে মায়ের মাহাত্ম্যের কথা। ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের মন্দির থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তা পর্দা থেকে।
ভদ্রেশ্বর তেঁতুলতলা জগদ্ধাত্রী মা, জীবন্ত ও জাগ্রত। ভক্তের চোখের জল আর ভক্তি দিয়ে প্রার্থনা করেছিল মাকে, মা ভক্তকে ক্যান্সার রোগ থেকে ভালো করে দিল।
By -
মার্চ ০৭, ২০২৬
0
Tags:

