দোল পূর্ণিমার পরদিন বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে জীবন্ত মানুষকে মরা সাজিয়ে ঘোরানো হয়। দীর্ঘদিন ধরেই এই গ্রামে এমন রীতি চলে আসছে। গ্রামের মানুষেরা এই অনুষ্ঠানটিকে বলে থাকেন ধুলোয়। এই অনুষ্ঠান ঘিরে প্রথমে শ্মশান থেকে মরা পোড়ানোর জন্য ব্যবহৃত বাঁশ এবং অন্যান্য সামগ্রী নিয়ে আসা হয়। তারপর মাচা তৈরি করা হয়। সেই মাচাতে একজন জীবন্ত মানুষকে চাপানো হয় এবং তাকে মরার মতো সাজানো হয়। এরপর মাচা সহ ওই জীবন্ত মানুষ কে গোটা গ্রাম ঘুরানো হয়, পাশাপাশি চলে হৈ-হুল্লোড় এবং আবির খেলা। তবে ঠিক কি কারণে এই রীতি এই গ্রামে চালু হয়েছিল তা কেউ বলতে পারেন নি। কিন্তু এই রীতি কয়েক আমল থেকেই হয়ে আসছে। তবে গ্রামবাসীরা দাবি করেছেন গ্রামে থাকা কালি ঠাকুর এবং মা মনসার জন্যই নাকি তাদের পূর্বপুরুষরা এমন রীতি চালু করেছিলেন।
দোল পূর্ণিমার পরদিন বীরভূমের সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর গ্রামে জীবন্ত মানুষকে মরা সাজিয়ে ঘোরানো হয়।
By -
মার্চ ০৫, ২০২৬
0
Tags:

