ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগ

Prathamalorbarta
By -
0

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগে দুর্গাপুরে মহকুমা শাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাল বামপন্থীরা। বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসক (এসডিও) দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বাম সংগঠনের কর্মী-সমর্থকেরা।এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী ঐশী ঘোষ, সিপিএম নেতা সিদ্ধার্থ বসু সহ জেলার একাধিক বাম নেতৃত্ব। কয়েক ঘণ্টা ধরে এসডিও দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ চলে।বিক্ষোভকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু বৈধ ভোটারকে ‘বিচারাধীন’ অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আবার অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে বৈধ ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এর ফলে বহু সাধারণ মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলে দাবি বাম নেতৃত্বের। এই প্রসঙ্গে বাম নেত্রী ঐশী ঘোষ বলেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। বহু বৈধ ভোটারকে অকারণে বিচারাধীন করে রাখা হয়েছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার এই চেষ্টা আমরা মেনে নেব না। যতক্ষণ না সব বৈধ ভোটারের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”বামেদের এই বিক্ষোভকে কেন্দ্র করে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তর চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)