মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বীরনগর রাধানাথ টোলা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গার জলে তলিয়ে গেল দুই নাবালিকা। মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, ছোটন ঘোষের দুই মেয়ে ইশা ঘোষ (৭) ও নন্দিনী ঘোষ (১১) মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ মায়ের সঙ্গে বীরনগর সরকার টোলা গঙ্গা ঘাটে স্নান করতে যায়। স্নান সেরে মায়ের সঙ্গে বাড়ি ফিরলেও কিছুক্ষণ পর আবার দুই বোন নদীর দিকে চলে আসে বলে অভিযোগ। এরপর গভীর জলে নেমে তারা তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় West Bengal Civil Defence-এর রেসকিউ টিম এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। রেসকিউ টিম জলে নেমে তল্লাশি চালিয়ে ছোট মেয়ে ইশা ঘোষকে উদ্ধার করে বেদ্রাবাদ গ্রামীণ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অপর নাবালিকা নন্দিনী ঘোষের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের বীরনগর ১ গ্রাম পঞ্চায়েতের বীরনগর রাধানাথ টোলা গ্রামে মর্মান্তিক দুর্ঘটনায় গঙ্গার জলে
By -
মার্চ ০৪, ২০২৬
0
Tags:

