আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাই, বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের

Prathamalorbarta
By -
0

আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চাই, বিজেপির সল্টলেকের দপ্তরে জীবনপঞ্জি জমা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের! সূত্রের খবর, গত ৩১ জানুয়ারি নিজের জীবনপঞ্জি জমা করেছেন তিনি। ওইদিন সন্ধ্যায় বিজেপির সল্টলেকের দপ্তরে গিয়ে একজনের হাতে এই জীবনপঞ্জি তুলে দিয়েছেন রিঙ্কু মজুমদার। ওই জীবনপঞ্জিতে রিঙ্কু তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছাপ্রকাশ করেছেন বলে খবর।প্রথমেই মেদিনীপুর শহর, তারপর বীজপুর এবং নিউটাউনে লড়তে চেয়েছেন তিনি। ওই জীবনপঞ্জির ছত্রে ছত্রে বিজেপিতে তাঁর কাজের কথা লিখেছেন সাপুরজির প্রাক্তন বাসিন্দা। ওই জীবনপঞ্জির প্রথমেই তিনি লিখেছেন, তৃণমূল স্তরের এবং সামাজিকভাবেও একজন সক্রিয় নেত্রী তিনি। এর সঙ্গেই উঠে এসেছে দলের বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের কথা। তিনি বর্তমানে কী কী করেন বা করেছেন, সেই বিষয়টিও ওই জীবনপঞ্জিতে তুলে ধরেছেন দিলীপ ঘোষের স্ত্রী।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)