অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি নিল মারগ্রাম থানার পুলিশ

Prathamalorbarta
By -
0

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন।আর সেই নির্বাচনের আগে শান্তির শৃঙ্খলা বজায় রাখতে এবং এলাকায় যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আগাম প্রস্তুতি নিল মারগ্রাম থানার পুলিশ।সেই মত বীরভূমের মারগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে মারগ্রাম থানা এলাকার ইন তালা, লপাড়া ও কালিদহ সহ বেশ কয়েকটি গ্রামে রুট মাচ। তাই বিধানসভা ভোটের আগে যাতে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জনসংযোগ সারলেন মারগ্রাম থানা ভারপ্রাপ্ত অফিসার ও পুলিশ প্রশাসন। এমনকি সাধারণ মানুষের সাথে কথা বলে কোনরকম কোন ভৃতি সন্ত্রস্ত হচ্ছেন কিনা সে বিষয়েও খোঁজ খবর নেন। আগামী দিনেও মারগ্রাম থানার বিভিন্ন এলাকায় এই ধরনের রুটমার্চ চলবে বলে মারগ্রাম থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)