স্বনির্ভর বাংলার প্রচারে ডুয়ার্সে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন বিডিও

Prathamalorbarta
By -
0

স্বনির্ভর বাংলার প্রচারে ডুয়ার্সে সাইকেল নিয়ে বেড়িয়ে পড়েছেন বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি। ডুয়ার্সের নাগরাকাটার বিডিও পংকজ কোনার, নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর সহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। এদিন নাগরাকাটা উচ্চ বিদ্যালয় থেকে ভগৎপুর চা বাগানে যান তারা। মূলত স্বনির্ভর বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে প্রচার চালানো হয়। ডুয়ার্সের চা বাগান অধ্যুষিত এই নাগরাকাটা ব্লকে যুবসাথী প্রকল্পে ভালো সাড়া পড়েছে বলেও জানান বিডিও পংকজ কোনার। ইতিমধ্যে নাগরাকাটা ব্লকের পাঁচটি গ্ৰাম পঞ্চায়েতের প্রায় ছয় হাজার যুবক যুবতী যুব সাথী প্রকল্পের ফর্ম জমা করেছেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)