আনন্দপুর এর ঘটনায় আজ প্রতিবাদে বিজেপি। বিরোধী দল নিতে শুভেন্দু অধিকারী নেতৃত্বে আজ নরেন্দ্রপুর থানা ঘেরাও এর কর্মসূচি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মত আজ সকাল ১১টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত কর্মসূচি করা যাবে।
গড়িয়ার ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করবে বিজেপি।সর্বোচ্চ ২ হাজার জন এই মিছিলে অংশ নিতে পারবেন।*এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। কোনও উস্কানিমূলক বা প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। এলাকায় যানজট যাতে না হয়, সেদিকে নজর রাখবে পুলিশ-প্রশাসন। ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর স্থানীয় থানায় জমা দিতে হবে। ৫ জনের প্রতিনিধি দল নরেন্দ্রপুর থানায় গিয়ে ডেপুটেশন জমা দিতে পারবেন। এই নির্দেশ মেনেই দুপুর সাড়ে ১১ টা থেকে বিজেপির প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে |

