নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর যোগ্য শিষ্য প্রখ্যাত নট পঞ্চানন বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা ও তাঁর মৃত্যু দিবস পালন করলেন তাঁর পুত্র ১৮বছর ধরে বাবার মৃত্যু দিন ও জন্মদিন পালন করে আসছেন । পঞ্চানন বন্দ্যোপাধ্যায় রানাঘাটের প্রখ্যাত নাট্যকার ১৯১৪ সালে ২৫আগস্ট জন্মগ্রহণ করেন। ১৪বছরে বয়েসে তাঁর বাবা মারা যান এর পর তাঁর দিদিমার কাছে মানুষ মামার বাড়িতে।
শৈশবের শুরুতেই নাট্যভিনয় শুরু করেন। তাঁর নাট্যজীবন শুরু হয় সতু সেন ও নরেশ চন্দ্র মিত্রের অধীনে মহানিশা ও সাজাহান নাটকে অভিনয়ের মাধ্যমে। শিশিরকুমারের নির্দেশনায় তাঁর রঙ্গমঞ্চে নব নাট্যমন্দিরে শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের বিজয়া নাটকে পরেশের চরিত্রে, রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ এ অভিনয় করেন।তিনি রাশিয়াতে লেনিন নাটক ও করতে গিয়েছিলেন। পাশাপাশি চলচ্চিত্রে বেশ কিছুতে অভিনয় করেছেন উৎপল দত্ত থেকে শুরু করে অনুপ কুমার মঞ্চ এবং বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাথে বেতারে অভিনয় করেছেন ছবি বিশ্বাসের সাথে অভিনয় যেমন করেছেন নাট্য সম্রাট স্বপন কুমারের সাথে মঞ্চে অভিনয় করেছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ও সন্মান জানাতে তাই তার পুত্র বাপি বন্দ্যোপাধ্যায় ১৮বছর ধরে করে আসছেন বাবার মৃত্যু দিন ও জন্ম দিন পালন।

