হিঙ্গলগঞ্জের আম বেরিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই ঘর বাড়ি ও লক্ষাধিক টাকা সামুগ্রিক:ঘটস্থালে হিঙ্গলগঞ্জ থানা ও বিধায়ক।। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের 2নম্বর আমবেড়িয়া স্থায়ী বাসিন্দা শেখর বাউলিয়া পিতা সন্তোষ বাউলিয়া। বিকাল চারটে সময় বাড়িতে রান্না হচ্ছিল সেই সময় হঠাৎ কিভাবে আগুন লেগে যায় তাদের কাঁচা ঘর খড়ের চালে তা কেউ জানে না।
পাশে দু'নম্বর আমবাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে চলছে হরিনাম যজ্ঞঅনুষ্ঠান সেই মাইকে প্রচার দিলে স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করা হয় পামসেট লাগিয়ে কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।ওই ঘরে থাকা শোনা গয়নাগাটি নগদ টাকা জমির দলিল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র সব শেষ।খবর পেয়ে ঘটনাস্থলে আসে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও হিঙ্গলগঞ্জ বিধানসভার বিধায়ক দেবেশ মন্ডল। বিধায়ক পুলিশ প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তারা আশ্বাস দেন যে তাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার সবটুকু তারা করবেন। সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন থেকে যে আমাদের হিঙ্গলগঞ্জের প্রত্যন্ত এলাকায় দমকলের কথা কোন ব্যবস্থা না থাকার ফলে এই সমস্যা পড়ে হিঙ্গলগঞ্জ স্থানীয় বাসিন্দারা এলাকাবাসী দাবি হিঙ্গলগঞ্জ একটা ফায়ার সার্ভিস করা হোক।

