৩রা জানুয়ারী শনিবার সকালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫তম বর্ষপূর্তি বা প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন শুভ সূচনা আজ এক বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে সম্পন্ন হলো। বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষানুরাগীরা এই প্রভাত ফেরীতে সামিল হয়েছিলেন। ৪ঠা জানুয়ারী রবিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন, রক্তদান শিবির, কুইজ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।৫ই জানুয়ারী সোমবার সেমিনার, প্রদর্শনী, পুরস্কার বিতরণী, নাটক এবং সঙ্গীতশিল্পী জয়তী চক্রবর্তী সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৬ই জানুয়ারী মঙ্গলবার প্রদর্শনী, পুরস্কার বিতরণী এবং ক্যালকাটা কয়ার, পরিচালনায় সঙ্গীতশিল্পী কল্যাণ সেন বরাটের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। ৭ই জানুয়ারী বুধবার প্রদর্শনী এবং ইন্ডিয়ান আইডল সঙ্গীতশিল্পী শুভজিৎ চক্রবর্তীর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানিয়েছেন, এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আমরা আশা প্রকাশ করছি যে, এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন
By -
জানুয়ারি ০৩, ২০২৬
0
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর - বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ৩রা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে।
Tags:

