বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর - বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানটি ৩রা জানুয়ারী থেকে ৭ই জানুয়ারী ২০২৬ পর্যন্ত চলবে। ৩রা জানুয়ারী শনিবার সকালে বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের উপস্থিতিতে বর্ণাঢ্য প্রভাত ফেরীর মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। ৪ঠা জানুয়ারী রবিবার সকালে অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে "রক্তদান মহাদান" - এই মহতী কর্মসূচীকে সামনে রেখে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে রক্তের যোগান অব্যাহত রাখতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। দুই জন মহিলা সহ মোট সাতাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং অন্যান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
বালুরঘাট খাদিমপুর উচ্চ বিদ্যালয়ের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির
By -
জানুয়ারি ০৫, ২০২৬
0
Tags:

