অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহেরপুর সফরে মানুষকে যোগদানের আবেদন জানিয়ে বাদকুল্লায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন

Prathamalorbarta
By -
0

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাহেরপুর সফরে মানুষকে যোগদানের আবেদন জানিয়ে বাদকুল্লায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূল। সূত্রের খবর, আগামী 9 তারিখ তাহেরপুরে সভা করতে আসছেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে সেই সভা থেকে দলীয় নেতাকর্মীদের বার্তা দেবেন তিনি। আর তার আগে সেই সভাকে সামনে রেখে শনিবার তাহেরপুর থানার বাদকুল্লায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো তৃণমূল। তৃনমূলের দাবি, এই রক্তদান শিবিরে প্রায় 1 হাজার জন রক্তদাতা রক্তদান করবেন। পাশাপাশি এদিন 500 জন দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্রদান করা হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)