লক্ষ্মীর পাঁচালীর মত ঘরের লক্ষীদের মুখে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর মন্ত্র পাঠ, অনন্য চিত্র ধরা পরল নদীয়ায়।

Prathamalorbarta
By -
0

এবার ঘরের লক্ষীদের মুখে উন্নয়নের পাঁচালীর মন্ত্র পাঠ। লক্ষীর ভান্ডা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের উন্নয়নের খতিয়ান তুলে ধরতে উন্নয়নের পাঁচালীর মধ্যে দিয়ে রাজ্য সরকার তুলে ধরছে উন্নয়নের খতিয়ান।


রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা রাজ্যের গ্রাম গঞ্জ থেকে শুরু করে বিধানসভা এলাকাগুলিতে উন্নয়নের পাঁচালী তুলে ধরছেন তৃণমূল নেতৃত্ব, ঠিক তেমনি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের হরিপুর পঞ্চায়েতের মেথির ডাঙ্গা জামতলা সরদার পাড়ায় শ্রমজীবী মহিলাদের নিয়ে উন্নয়নের পাঁচালীর অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন শতাধিক শ্রমজীবী মহিলা। নেতৃত্বে ছিলেন শান্তিপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পিয়ালী বসাক। যদিও উন্নয়নের পাঁচালীর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে উঠে আসলো এক অনন্য চিত্র, সারিবদ্ধভাবে বসে লক্ষ্মীর পাঁচালীর মত উন্নয়নের পাঁচালীর মন্ত্র শোনা গেল মহিলাদের মুখে, এ বিষয়ে সভানেত্রী পিয়ালী বসাকের দাবি, ১৫ বছর ধরে এই রাজ্যে যে উন্নয়নের জোয়ার চলছে তারি একটা অন্যতম নিদর্শন রাজ্য সরকারের এই উন্নয়নের পাঁচালী। মানুষের ঘরে ঘরে এই মন্ত্র পৌঁছে দেয়াটাই লক্ষ্যমাত্র, মহিলাদের অভূতিপূর্ণ সাড়া পাচ্ছি। সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন, চতুর্থবার এই রাজ্যে তৃণমূলকে ক্ষমতায় রাখাটাই আমাদের তৃণমূল কর্মীদের থাকবে একমাত্র লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)