শান্তিপুর পৌরসভা পরিচালিত ২৫ তম পুষ্প মেলার উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ

Prathamalorbarta
By -
0

শান্তিপুর পৌরসভা পরিচালিত ২৫ তম পুষ্প মেলার উদ্বোধন করলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূলের জনপ্রতিনিধি সহ প্রশাসনিক কর্তারা। এদিন শান্তিপুর পাবলিক লাইব্রেরীতে প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে পুষ্প মেলার শুভ আরম্ভ হয়।


প্রতিবছরই শান্তিপুর পৌরসভার পুষ্প মেলার আয়োজন করা হয়ে থাকে পাবলিক লাইব্রেরির মাঠে। এবছর তার 25 বছরের পদার্পণ করলো। বিভিন্ন প্রতিযোগিনীরা সারা বছর তাদের সযত্নে গড়ে তোলা ফুলের গাছগুলি এখানে প্রদর্শন করতে নিয়ে আসেন। শুধুমাত্র ফুল নয় ফলের গাছসহ বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ ও প্রদর্শন হয় এই মেলায়। বিভিন্ন শিল্পী এবং কলাকুশরীরা আছেন এই পুষ্প মেলায় অংশগ্রহণ করতে। এবছর চার দিনের জায়গায় আরো একদিন বাড়িয়ে মোট পাঁচ দিন এই পুষ্প মেলার আয়োজন করা হয়েছে পৌরসভার তরফে। গতকাল রাতে এই মেলার উদ্বোধন করেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি বলেন এই ধরনের একটি সংস্কৃতিক মেলায় উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি। পাশাপাশি তিনি তৃণমূলের আইটি দপ্তরে ইডির হানা নিয়েও বিজেপি এবং ইডিকে করা আক্রমণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)