বন্দে ভারত এক্সপ্রেসের এর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী

Prathamalorbarta
By -
0

মালদহে জোড়া কর্মসূচিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালদহে দেশের প্রথম স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের এর শুভ সূচনা করবেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে আরও ছয়টি অমৃত ভারত ট্রেনের উদ্বোধন করবেন তিনি।  


রেলের সরকারি অনুষ্ঠানের পাশাপাশি মালদহে সাহাপুর বাইপাস সংলগ্ন ময়দানে দলের পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখবেন তিনি। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। 

দুপুর ১ টা নাগাদ প্রধানমন্ত্রী বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে এসে পৌঁছবেন মালদহের ইংরেজবাজারে। ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে হেলিকপ্টারে নামার পর তিনি প্রথমে মালদা টাউন স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। সেখানে স্কুলের পড়ুয়াদের সঙ্গেও কথা বলবেন প্রধানমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)