হুগলি জেলার চাঁপা ডাঙ্গা শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের সেবা সংঘের ২৮ তম বাৎসরিক অনুষ্ঠান।

Prathamalorbarta
By -
0

আমাদের প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিল হুগলি জেলার চাঁপা ডাঙ্গায় তেঁতুলতলায়। সেখানে শোনা গেল গতকাল ১৮ই জানুয়ারি ২০২৬ রবিবার সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং উনিশে জানুয়ারি ২০২৬ সোমবার অর্থাৎ আজ ধর্মসভা অনুষ্ঠিত হবে। এই সভায় প্রধান অতিথি হিসেবে আসছেন শ্রী রামকৃষ্ণ মঠ তথা বেলুড় মঠের শ্রীমৎ স্বামী ঋতা নন্দ জি মহারাজ । মহারাজ যখন এলেন তাকে শঙ্খ ধ্বনি উলুধ্বনি ও পুষ্পবৃষ্টিতে তাকে স্বাগত জানানো হলো এই অনুষ্ঠানে। এরপর ওনাকে প্রথমেই মহিলারা বরণ করে নিলেন কপালে চন্দন হাতে ফুলের স্তবক ও  উড়নি দিয়ে। এরপর একে একে চলল বরনের পালা। আমাদের চ্যানেলের পর্দায় শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা সঙ্গে ২৮ তম বার্ষিকী অনুষ্ঠানে আধিকারিকরা। কি বললেন ? আসুন আমরা একবার শ্রী মায়ের, শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এবং যুব নায়ক বিবেকানন্দের কথা শুনে নেব। তারকেশ্বর চাপাডাঙ্গা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)