নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাংসদ ও বিধায়কগণ, জেলা কমিটির সকল সদস্য ও সদস্যাগণ, জেলা মোর্চা সভাপতিগণ, জেলা পরিষদের সদস্যাগণ, বিধানসভা কনভেনারগণ ও যুগ্ম-কনভেনারগণ, পঞ্চায়েত সমিতির সদস্য ও সদস্যাগণ, মণ্ডল ইনচার্জ ও মণ্ডল সভাপতিগন,শক্তিকেন্দ্র ইনচার্জ ও বুথ সভাপতিগণসহ গ্রাম পঞ্চায়েত সদস্য ও সদস্যাগণ, কর্মী সমর্থক রা বুধবার বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের ডাকে বাংলাদেশে হিন্দু দিপু দাসের হত্যার প্রতিবাদে প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করলেন
বাংলাদেশে দিপু দাসের উপর নারকীয় হত্যার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিল। এই মিছিল রানাঘাট ফ্রেন্ডস ক্লাব থেকে শুরু হয়ে প্রতিবাদ মিছিলটি রানাঘাটের গুরুত্বপূর্ণ রাস্তা গুলো প্রদক্ষিণ করে। রানাঘাট কলেজের সামনে শেষ হয়।

