চব্বিশে ডিসেম্বর বুধবার বিকেলে হিলি ব্লকের তিওড়ে আর এস পি - র ডাকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। বাংলাদেশে মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু এবং নিরীহ শান্তিপূর্ণ ও অমৌলবাদী মানুষের উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে, সংবাদপত্র ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর আক্রমণের প্রতিবাদে, বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র ধর্মীয় মৌলবাদকে পরাস্ত করতে হিলি ব্লকের তিওড়ে এইদিন আর এস পি - র প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিলটি তিওর কৃষকমান্ডি সহ তিওর অঞ্চল প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন আর এস পি - র রাজ্য কমিটির সদস্য কমরেড রথীন্দ্রনাথ সরকার এবং বিনশীরা ব্রাঞ্চ কমিটির সম্পাদক কমরেড ধ্রুব আচার্য সহ নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

