মাসিক বেতন সহ আট দফা দাবি নিয়ে কর্ম বিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের

Prathamalorbarta
By -
0

মাসিক ১৫ হাজার টাকা বেতন, সমস্ত প্রকার ভাতা প্রধান ৮ দফা দাবি নিয়ে কর্মবিরতি রেখে বিক্ষোভ আশা কর্মীদের। এদিন নদীয়া জেলা আসা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে রানাঘাট আদালতের সামনে বিক্ষোভ দেখায়। তাদের দাবি দীর্ঘদিন ধরে তারা কাজ করে আসছেন। দিনরাত পরিশ্রম করেও তাদের পরিশ্রমের সাম্মানিক টুকু দেওয়া হচ্ছে না।

এর আগেও একাধিকবার তারা বিভিন্ন দপ্তরে এ বিষয়ে জানিয়েছে। কিন্তু কোন কাজ হয়নি। অবশেষে দিন কর্ম বিরতি দেখে বিক্ষোভে নামলো আশা কর্মীরা। তাদের দাবি তাদের ন্যূনতম ১৫০০০ টাকা বেতন দিতে হবে। পাশাপাশি মৃত্যুর পর পাঁচ লক্ষ টাকা সরকারি তরফ দিতে হবে। এবং সরকারি যে সমস্ত বিভিন্ন ভাতা রয়েছে তার সব কটি প্রদান করতে হবে। এর পাশাপাশি মোট আট দফা দাবি নিয়ে তারা এদের বিক্ষোভ দেখায়। তারা বলেন যতদিন না পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নিচ্ছে ততদিন এই আন্দোলন চলতে থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)