যৌনকর্মীরা মনে এখন একটাই প্রশ্ন, তারা কি নাগরিকত্বের অধিকার পাবেন?

Prathamalorbarta
By -
0

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের পশ্চিমপাড়া সংলগ্ন রূপচাঁদ ঘাটের প্রায় অর্ধ শতাধিক যৌনকর্মীরা মনে এখন একটাই প্রশ্ন, তারা কি নাগরিকত্বের অধিকার পাবেন? এলাকায় প্রায় 35 জন যৌনকর্মী বসবাস করেন। যাদের অনেকেই


অসহায় পরিবারের প্রতিনিধি। তাদের মধ্যে প্রায় আট থেকে দশ জনের কাছে ভোটার কার্ড বা পরিচয়পত্র থাকলেও দু'হাজার সালের ভোটার তালিকার নাম রয়েছে হাতে গোনা দু'এক জনের কাছে।এসআইআর এর ঘোষণার পর থেকেই যাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে ছিল 2000 সালের তালিকায় নাম না থাকলেও তাদেরকে এখন এলাকা ছেড়ে চলে যেতে হবে বাংলাদেশে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। তাদের কার্ড বাতিল হয়ে যেতে পারে আগামী বিধানসভা নির্বাচন তারা ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায় মনমরা হয়ে পড়েছেন তারা। যদিও এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি তবে পরবর্তীকালে স্থানীয় বিশিষ্ট জনেরা দাবি তুলেছেন সরকার যেন এই যৌনকর্মীদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করে। যাতে তারা সমাজে মূল স্রোতে ফিরে আসতে পারে। এখন দেখার বিষয় মানুষগুলির মুখে হাসি ফোটে নাকি আতঙ্ক আরো তাদের চাপ বাড়িয়ে তোলে।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)