সুন্দরবনে দুই নারীর বিয়ে, ভালোবাসার জয়

Prathamalorbarta
By -
0

সুন্দরবনে এক ভাইরাল ঘটনার সাক্ষী পাওয়া গেল। এক অন্যরকম ভালোবাসার কাহিনী।

মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর দুজনাই দুজনকে ভালোবেসে তাদের বিবাহ ছাড়লেন। ছোটবেলাতেই নাকি মা-বাবাকে হারিয়েছিলেন। মাসি-মেসির কাছে বড় হয়েছিলেন। এই রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে উঠেছিলেন। দুজনেই পেশায় নিত্যশিল্পী। এমনই জানা যাচ্ছে। প্রায় কয়েক বছর ধরেই তাদের পরিচয়। ফোনের আলাপে গড়ে ওঠে তাদের বন্ধুত্ব। তারপরেই তাদের সম্পর্ক জানা যাচ্ছে ধীরে ধীরে গভীর হয়।

যখন পরিবারের কাছে এই কথা জানাজানি হয় তারা এই জিনিসটি কোন মতেই মানতে চাননি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে যখন তিনি ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে রিয়ার দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে ভালো করে আলোচনা করে সামাজিক কার্যকলাপ সেরে এই বিয়ের আয়োজন করা হয়। মন্দিরে তারা পরস্পরের গলায় মালা পরিয়ে দুজন একজনের মাথায় সিঁদুর দিয়ে পা রাখেন। নতুন অধ্যায়ে এই দুই তরুণী। সমাজের নানা বাধা-ধরা নিয়ম ভেঙে ভয় আর সংকোচনকে আগ্রহ করে নিজেদের মতন বাঁচার সাহস দেখালেন। রিয়া ও তার প্রেমিকা রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় কিভাবে ভালোবাসার কোন লিঙ্গ হয় না। কোন সীমানা হয় না। এটাই আমাদের শেখায় ভালোবাসা শুধু হৃদয় থেকেই হয়|

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)