নিউ দীঘায় একটি নৌকাতে হঠাৎ ভয়াবহ আগুন। পুড়ে ছাই গোটা নৌকাটি

Prathamalorbarta
By -
0

ঘটনাটি ঘটেছে নিউ দীঘা হলিডে হোম ঘাটের সংলগ্ন ঢেউ সাগরের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে  হঠাৎ একটি নৌকায় বিধ্বংসী আগুন লেগে যায়।  খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কর্মরত নুলিয়া ও পুলিশ কর্মীরা।

তারা ঘটনাস্থলে জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে। নৌকার মধ্যে থাকা মৎস্য জীবীদের  অনেকগুলি জাল সম্পূর্ণ  পুড়ে যায় । জানা গিয়েছে ওই নৌকাটি রতনপুর এলাকার এক মৎস্যজীবীর। নৌকায় আগুন লাগার ঘটনায় এলাকায় জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কি কারনে নৌকায় আগুন লাগলো তা তদন্ত করে দেখছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)