"প্রতি বছরের মতন এ বছরও বল্লা রক্ষাকালী পুজোর পরে অমাবস্যায় বালুরঘাট ট্যাংকি স্ট্যান্ড এলাকায় বাইরা কালীমাতার বাৎসরিক পুজোর আয়োজন করা হয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলার প্রাচীন কালীমাতাগুলোর মধ্যে অন্যতম হলো এই বাইরা কালীমাতা। এই পুজো বহু প্রাচীন। কবে থেকে পুজো শুরু হয়েছিল তা সঠিকভাবে কেউ বলতে পারে না। বাইরা মায়ের বিশেষত্ব হলো মায়ের আসনের ওপর কোন ছাদ নেই। মা সারা বছর খোলা আকাশের নিচে পড়ে থাকে, ভক্তদের পুজো পায়। এমনকি বাৎসরিক পুজোতেও প্যান্ডেল থাকলেও মায়ের আসনের ওপরের অংশে কোনো কাপড়ের আচ্ছাদন দেওয়া হয় না। মায়ের আসনের পাশেই বাবা ভোলানাথের মন্দির আছে। পুজোতে ওই এলাকায় মানুষজনের পাশাপাশি ব্যবসায়ীরাও সামিল হয়ে থাকে। পাঠাবলী সহ প্রাচীন রীতিনীতি মেনে তো খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও পুজো কমিটির উদ্যোক্তারা বিশেষ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রতি বছরের মতন এ বছরও বালুরঘাটে ট্যাংকি স্ট্যান্ড এলাকায় কালীমাতার বার্ষিক পুজো আয়োজন অর্থাৎ রক্ষাকালী মাতা
By -
নভেম্বর ২০, ২০২৫
0
Tags:

