দিনের তিন কেজি ভাত খায় সাগরদিঘির জিয়াস! পাশে দাঁড়ালেন বিধায়ক বাইরন বিশ্বাস।দিন আনে দিন খাওয়া পরিবারের জন্য এক অনন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে ১৬ বছরের কিশোর জিয়াস। এদের পরিবার দিন আনা দিন খাওয়া।
কিন্তু এই ১৬ বছরের কিশোর জিয়াস আলী তার জন্য এক অনন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি চালের ভাত সে একাই খেয়ে ফেলে। জিয়াসের বর্তমান ওজন যখন করা হয়, তখন সেটি দেখা যায় প্রায় এক কুইন্টাল ৩০ কেজি। এই অধিক পরিমাণে খাওয়ার অভ্যাস তার ওজন কার্যত বাড়িয়ে তুলছে। তার পরিবার খুবই অসহায় পড়ে গেছে।
জিয়াসের বাবা মুরশেদ আলী একজন দিনমজুর শ্রমিক। সংসারের দায়-দায়িত্বের পাশাপাশি ছেলের খাওয়া-দাওয়া ও চিকিৎসার যোগাড় দিতে সম্ভবত অচল হয়ে পড়ছে। পরিবারের এই অসহায়তার খবর পৌঁছায় সাগরদিঘির এক বিধায়ক বাইরন বিশ্বাসের কাছে। তিনি বিষয়টি জানার জন্যই তৎক্ষণাৎ জিয়াস আলীর পরিবারে সাহায্যের জন্য এগিয়ে আসেন।শুক্রবার জিয়াস আলীর বাড়ি গিয়ে বিধায়কের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হয়। শুধু সেটিই নয়, জিয়াস আলীর খাওয়া-দাওয়ার সমস্ত দায়িত্ব বিধায়ক নিজের কাঁধে তুলে নেন।তিনি জানান, মানবিক দিক বিবেচনা করেই এই পরিবারের পাশে তিনি সবসময় থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, মুরশেদ আলী বলেন, অর্থাৎ জিয়াস আলীর বাবা, খাওয়ার ব্যবস্থা আমরা কোনোভাবে চালিয়ে নিতে পারব। কিন্তু ছেলের দিনের পর দিন বেড়ে চলা এই শরীরের ওজন চিকিৎসার ব্যবস্থা যেন বিধায়ক সাহেব করে দেয়। সেই আশায় রাখছি আমি জিয়াস আলী হয়ে। বিধায়কের এই মানবিক উদ্যোগে খুশি সমস্ত গ্রামবাসী। স্থানীয়রা জানান, এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধি পাশে দাঁড়ানো নিঃসন্দেহেই প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি।