প্রার্থী নিয়ে অসন্তোষ দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ।

Prathamalorbarta
By -
0

প্রার্থী নিয়ে অসন্তোষ। কৃষ্ণনগরে বিজেপির দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ কর্মী সমর্থকদের। স্থানীয় সূত্রে খবর, শনিবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী তারক চ্যাটার্জির নাম ঘোষণা করে। বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর সেই রাতেই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কিছু কর্মী সমর্থক। তারপরে ঘন্টা যেতে না যেতেই ফের কৃষ্ণনগর বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। তাদের দাবি অবিলম্বে প্রার্থী হিসেবে তারক চ্যাটার্জির নাম পরিবর্তন করতে হবে। মূলত প্রার্থী নিয়ে অসন্তোষের কারণেই এই বিক্ষোভ বলে জানা গেছে। কোনোমতেই ঘোষিত প্রার্থীকে তারা মেনে নেবে না বলেও দাবি করতে থাকে। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি তারক চ্যাটার্জিকে তারা কোন মতেই মেনে নেবে না।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)