নাম কীর্তন এ মাতলেন কামারহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী মদন মিত্র

Prathamalorbarta
By -
0

কখনো কালারফুল বয় হিসাবে পরিচিত মদন মিত্র। অভিনয় গান শুটিং আবার জননেতা। বিভিন্ন সময় বিভিন্ন খাতে সফলভাবে দায়িত্বশীল মদন মিত্র। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত কামারহাটি বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী তিনি।এই একই কেন্দ্রে এর আগেও বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন। আবারো সেই কেন্দ্রেই প্রার্থী  হয়েছেন তিনি। তার অনুগামীদের আবদারে প্রচারের ফাঁকে আরিয়াদহ এলাকায় এক ভক্তিগীতি অনুষ্ঠানে সামিল হন প্রার্থী। মাইক হাতে নিয়ে ভক্তদের উদ্দেশ্যে নাম কীর্তন করে মাতিয়ে তোলেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)