উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকার ঘটনা। শিশু কন্যার মায়ের অভিযোগ গতকাল রাত্রি সাড়ে আটটা নাগাদ বাড়ির সামনে খেলাধুলা করছিলেন তার দশ বছরের শিশু কন্যা ঠিক সেই সময় প্রতিবেশী ২১ বছরের সম্রাট কাহার তার ওই শিশু কন্যাকে লজেন্স দেবে বলে তাকে সেখান থেকে ভুলিয়ে-ভালিয়ে পাশে একটি নির্জন আমবাগানে নিয়ে যায়।
তারপর দীর্ঘক্ষণ তার কন্যার খোঁজ না মেলায় চারিদিকে তল্লাশি শুরু করেন কন্যার খোঁজে অবশেষে প্রায় দেড় ঘন্টা পর রাত্রি দশটা নাগাদ ওই যুবক ওই শিশু কন্যাকে বাড়ির পাশে ফেলে রেখে পালিয়ে যায়। তারপর শিশু কন্যা কাঁদতে কাঁদতে সবকিছু খুলে বলেন অর্থাৎ প্রতিবেশী ওই সম্রাট তাহার ১০ বছরের ওই শিশু কন্যাকে জোরপূর্বক ধর্ষণ করে ইতিমধ্যে প্রতিবেশী ওই সম্রাট কাহারের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুকন্যা মা তার অভিযোগের ভিত্তিতে দুই ঘন্টার মধ্যে হাড়োয়া থানার পুলিশ অভিযুক্ত সম্রাট কাহাকে গ্রেফতার করে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

