শিল্প শহরে গৃহস্থের রান্নার গ্যাস থেকে দেদার চলছে অটোতে গ্যাস ভর্তির কাজ।

Prathamalorbarta
By -
0

 শিল্প শহরে গৃহস্থের রান্নার গ্যাস থেকে   দেদার চলছে অটোতে গ্যাস ভর্তির কাজ। এমনটাই অভিযোগ বিরোধীদের। হলদিয়ার সুতাহাটা, গিরিশ মোড় দুর্গাচক মঞ্জুশ্রী বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে রান্নার গ্যাস থেকে অটোতে গ্যাস ভরা হচ্ছে। দোকানদারদের দাবি অটো চালকরা নিজেদের গ্যাস সিলিন্ডার নিয়ে এসে পাইপের মাধ্যমে নিজেদের অটো তে গ্যাস ভরছেন। বাণিজ্যিক সিলিন্ডার কিংবা গৃহস্থলী সিলিন্ডার থেকে অটোতে গ্যাস ভরার জন্য কোন ট্রেড লাইসেন্স বা সরকারি অনুমতি নেই স্বীকার করে নিচ্ছেন ব্যবসায়ীরা। বিরোধীদের অভিযোগ, তৃণমূল মানেই চুরি বেআইনি কাজকর্ম। পাল্টা তৃণমূলের দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে বাজারে ছেড়ে দেয়া হয়েছে গ্যাসের অটো। কিন্তু পর্যাপ্ত গ্যাস সরবরাহ করা হয় না পেট্রোল পাম্পগুলিতে। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)