উত্তরবঙ্গ সফরে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী!

Prathamalorbarta
By -
0

উত্তরবঙ্গ সফরে দিয়েই নির্বাচনী প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী! আগামী বুধবার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে নকশালবাড়ি নন্দ প্রসাদ বালিকা বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভা করবেন মুখ্যমন্ত্রী। আজ সভাস্থলে জোরকদমে চলছে সভার কাজ। হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে হেলিকপ্টারের ট্রায়াল রান সম্পন্ন হয় এদিন। এদিন হেলিকপ্টারের ট্রায়াল রান হতেই উপচে পড়া ভিড় দেখা যায়। তৃণমূল সূত্রে খবর, দুপুর ২টায় বাগডোগরা বিমানবন্দরে নেমে হেলিকপ্টার করে নকশালবাড়ির জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ডাবগ্রাম ফুলবাড়ী ও ময়নাগুড়িতেও সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)