পরকীয়ার জেরে স্বামী খুন, আটক স্ত্রী ও প্রেমিক

Prathamalorbarta
By -
0

দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মেনা এলাকায় চাঞ্চল্যকর খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে খুন করলেন স্ত্রী ও তার প্রেমিক। ইতিমধ্যেই অভিযুক্ত স্ত্রী অনিমা দাস এবং তার প্রেমিক গোবিন্দ হালদারকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোর দাসের স্ত্রীর সঙ্গে পাশের বাড়ির বাসিন্দা গোবিন্দ হালদারের অবৈধ সম্পর্ক ছিল। 


সেই সম্পর্কের জেরেই স্বামীকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ। গতকাল রাতে ফোন করে কিশোর দাসকে বাড়ির বাইরে ডাকা হয়। পরে এলাকাবাসী তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ইতিমধ্যে অভিযুক্ত দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনার পেছনে আরও কোনও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে স্বামীর সঙ্গে পরকীয়া ছিল পাশের বাড়ির বৌমার অস্বীকার স্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)