কুলটি বিধানসভা অন্তর্গত চেনা কুড়িতে আজ বিজেপির পক্ষ থেকে পরিবর্তন সভার আয়োজন

Prathamalorbarta
By -
0

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং কুলটির বিজেপি বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বিধায়ক অগ্নিমিত্রা পাল কৃষ্ণেন্দু মুখার্জি সহ কুল্টি এলাকার বহু নেতা এবং বিজেপি কার্যকর্তারা উপস্থিত ছিলেন এখানে আমন্ত্রিত বিজেপি নেতাদের সংবর্ধনা দেওয়া হয় এরপর দিলীপ ঘোষ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে টিএমসি সরকার এবং দলকে আক্রমণ করেন 


এবং বলেন যে তাদের নেতৃত্বে এখানে উন্নয়নের কোন কাজ হয়নি টিএমসির নেতারা শুধুমাত্র দুর্নীতি করেছেন তিনি বলেন যে সাত বছর আগে এই এলাকায় পানীয় জলের ব্যবস্থা করার জন্য 7000 কোটি টাকা পাঠানো হয়েছিল কিন্তু সেই টাকা কোথায় গেল কেউ জানে না মানুষ জলও পেল না এবং টাকারও কোনো হদিশ নেই তাই তিনি মানুষকে আহ্বান জানান যে আগামী বিধানসভা নির্বাচনে তারা যেন এই রাজ্য থেকে টিএমসিকে বিদায় জানায়

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)