গভীর সমুদ্রে ট্রলারের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম গণেশ হালদার (৭৬)। বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার দুর্গাপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার তিনি একটি ট্রলারে করে মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গিয়েছিলেন। মঙ্গলবার ভোরে তিনি অসুস্থ বোধ করেন। এরপরই তাঁকে নিয়ে ওই ট্রলারের মৎস্যজীবীরা উপকূলে ফিরে আসেন। এদিনই তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। বর্তমান মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। মৎস্যজীবী সংগঠনের প্রাথমিক ধারণা হৃদরোগে আক্রান্ত হয়ে গণেশ বাবুর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
গভীর সমুদ্রে ট্রলারের মধ্যে অসুস্থ হয়ে মৃত্যু হল এক মৎস্যজীবীর।
By -
ফেব্রুয়ারি ০৫, ২০২৬
0
Tags:

