চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল এলাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল। ৬০ শয্যা নিয়ে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল। চন্দ্রকোনা, গড়বেতা, কেশপুর সহ বিস্তীর্ণ এলাকার প্রতিদিন হাজারো মানুষ এই গ্রামীণ হাসপাতালের উপর নির্ভরশীল। সেই গ্রামীন হাসপাতালেই দীর্ঘ কয়েক বছর ধরে নেই কোন স্থায়ী সাফাই কর্মী, বর্তমানে ৬ জন অস্থায়ী কর্মী দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে আসছেন, প্রতিদিন তাদের ২৫০ টাকা করে মজুরি দেয়া হয়। সেই কর্মীদের অভিযোগ সেই মজুরির টাকায় তারা পাচ্ছে না কয়েক মাস ধরে। একাধিকবার ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে বিষয়টি জানানো হলেও কাজের টাকা মেলেনি। ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকাল থেকে কর্ম বিরতি ডাক দিয়েছে তারা। তাদের দাবি অবিলম্বে তাদের সমস্যার সমাধান হোক। তবে সমস্ত ঘটনার কথা স্বীকার করেছেন গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক স্বপ্ননীল মিস্ত্রি, তিনি বলেন বিষয়টি জেলা আধিকারিকে জানানো হয়েছে, বর্তমানে ট্রেজারি থেকেই টাকা মিলছে না বলে জানান তিনি। তবে হাসপাতালের সাফাই নিয়ে চিন্তায় ব্লক স্বাস্থ্য আধিকারিক।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

