যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধী ভবনের সামনের চত্বরে আজ শুরু হলো সারা বাংলা সংস্কৃতি সম্মেলন। পশ্চিমবঙ্গের ৫৫ টি সাহিত্য পত্রিকা ও সাংস্কৃতিক সামাজিক সংগঠনের সমন্বয়ে গঠিত সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মেলনী'র উদ্যোগে এই সংস্কৃতি সম্মেলন আগামীকাল পর্যন্ত চলবে। আজ এই সংস্কৃতি সম্মেলনের শুভ সূচনা করেন বিশিষ্ট কবি শুভ দাশগুপ্ত। চারা গাছে জল দিয়ে এই সংস্কৃতি সম্মেলনের উদ্বোধন করে বর্তমান সময়ে এই ধরনের বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য তিনি অভিনন্দন জানান। এই সংস্কৃতি সম্মিলনে লিটিল ম্যাগাজিন মেলাও অনুষ্ঠিত হচ্ছে একইসাথে। শুধুমাত্র কলকাতা নয়, পশ্চিমবাংলার উত্তর থেকে দক্ষিণ। বিভিন্ন প্রান্তে প্রান্তরে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পরিচালিত লিটিল ম্যাগাজিন গুলি এই মেলায় অংশগ্রহণ করেছে। এই সংস্কৃতি সম্মেলন ফলটি নামাঙ্কিত হয়েছে গণমানুষের শিল্পী চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে তার জন্মশতবর্ষকে স্মরণ করে। মূল মঞ্চটি নামাঙ্কিত হয়েছে বিশিষ্ট গণসংগীত শিল্পী সলিল চৌধুরী জন্ম শতবর্ষ স্মরণে। পাশাপাশি নাটক উপস্থাপনের জন্য পৃথক মঞ্চ গঠিত হয়েছে যা উৎসর্গ করা হয়েছে তৃতীয় ধারা নাটকের স্রষ্টা বাদল সরকারের জন্মশত বর্ষ স্মরণে। বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের অর্ধশত প্রয়াণ বর্ষ স্মরণে একটি অস্থায়ী আর্ট গ্যালারি সম্মেলন স্থলে স্থাপিত হয়েছে। এই আর্ট গ্যালারিটি উদ্বোধন করেন প্রগ্রেসিভ কালচারাল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আহ্বায়ক শ্রীমতি কুমকুম সরকার। সংগীত আবৃত্তি সাহিত্য পাঠ নাটক ইত্যাদি পরিবেশনার মধ্যে দিয়ে এই সাংস্কৃতিক সম্মেলন চলবে। আগামীকাল এই সাংস্কৃতিক সম্মেলনে বিশিষ্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষকে স্মরণ করে একটি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে "আজকের বাজার নির্ভরতা, শিল্পের বিপদ ও শিল্পীর চ্যালেঞ্জ" শীর্ষক শিরোনামে। এই সারক বক্তৃতা দেবেন বিশিষ্ট প্রাবন্ধিক শ্রীমতি সংঘমিত্রা চট্টোপাধ্যায়।
একটি মন্তব্য পোস্ট করুন
0মন্তব্যসমূহ
3/related/default

