শারীরিক অসুস্থতার কারণে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বসেই দিচ্ছেন পরীক্ষা। 2 রা ফেব্রুয়ারী থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা।

Prathamalorbarta
By -
0

পরীক্ষা কেন্দ্রে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি করা হয় ফুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গেছে ছাত্রীর নাম মহিমা চৌধুরী সে ফুলিয়া বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মাধ্যমিক পরীক্ষার পড়েছে ফুলিয়া শিক্ষানিকেতন স্কুলে। প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়েই ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থী মহিমা চৌধুরী। জানা যায় শারীরিক অসুস্থতার কারণে গত কাল সে স্বাস্থ্য কেন্দ্রের বেডে বসে পরীক্ষা দিয়েছিলেন কিন্তু শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় গতকালের মত আজও সে পরীক্ষা দিচ্ছেন বেডে বসে। ফুলিয়া শিক্ষানিকেতনের ভারপ্রাপ্ত আধিকারিক সুরেশ বাঘচি বলেন এই মেয়েটি আমাদের স্কুলে পরীক্ষা পড়েছে কিন্তু 3রা ফেব্রুয়ারি দিন মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন, এরপর পরীক্ষা কেন্দ্রেই চিকিৎসা করিয়ে সেখানেই পরীক্ষা দেন মহিমা চৌধুরী। কিন্তু চার তারিখ ও পাঁচ তারিখ কোন পরীক্ষা ছিল না। কিন্তু মেয়েটি শারীরিক অসুস্থতা হওয়ায় চার তারিখে ফুলিয়া ব্লক প্রাথমিক উপ স্বাস্থ্যকেন্দ্র ভর্তি হয়। কিন্তু ৬ তারিখ পরীক্ষা থাকায় স্কুল কর্তৃপক্ষ স্বাস্থ্য কেন্দ্রেই পরীক্ষার ব্যবস্থা করেন গতকাল পরীক্ষার শারীরিক সুস্থতা না হওয়ায় আজও তাকে ফুলিয়া ব্লক উপস্বাস্থ্য কেন্দ্রে বসে প্রশাসনের নজরদারি মধ্য দিয়ে চলছে পরীক্ষা।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)