বুধবার সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম আসিউর শেখ(২৬)। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত পার দেওনাপুর এলাকায়। ধৃতের কাছ থেকে ১৫০ টি ৫০০ টাকার নোটে মোট ৭৫ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে একই দিনে সামসেরগঞ্জ থানার হিজলতলা এলাকার একটি বাড়ি থেকে ৯৫ টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবককে।
পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন(৩০)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার গামভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইল গুলোর মধ্যে ২৪ টা আইফোন রয়েছে বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। সঙ্গে ছিলেন ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠিয়ে হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। চোরাই কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। জালনোট গুলো কোথায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে।

