মায়াপুর ইসকন মন্দিরে শুরু হয়েছে দোল উৎসব- ২০২৬।

Prathamalorbarta
By -
0

ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৪০ তম শুভ আবির্ভাব উপলক্ষে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। আলোক মালায় সুসজ্জিত হয়ে উঠেছে ইস্কন মন্দির চত্বর। ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান ৩৫ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলি হল অন্যতম বিশ্ব বৈষ্ণব সন্মেলন,নবদ্বীপ মন্ডল পরিক্রমা (৭২ কিমি),বিশ্ব শান্তি যজ্ঞ, নৌকা বিহার,বিভিন্ন ভাষায় ভাগবত পাঠ,সেমিনার,ও বিনামূল্যে প্রসাদ বিতরণ। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্যই এই বিশেষ দিনগুলোতে প্রবেশাধিকার অবাধ।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)