চুঁচুড়া রবীন্দ্রভবনে চুঁচুড়া বিধানসভা পঞ্চায়েত ও পৌর এলাকায় বুথের BLA - 2 দের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

Prathamalorbarta
By -
0

আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল রবীন্দ্রভবনে। সেখানে চুঁচুড়ার বিধানসভার বিধায়ক তথা অভিভাবক তথা রবিনহুড সেই অসিত মজুমদার চুঁচুড়া বিধানসভার পঞ্চায়েত ও পৌর এলাকা প্রতি বুথের সকল প্রিয় BLA - 2 দের আজ সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে তুলে দিল সার্টিফিকেট, মোমেন্ট এবং গলায় পরিয়ে দিল উড়নি। এই সমস্ত বিএলএ - ২ দের মুখে হাসি ফুটল আর আপ্লুত হয়ে পড়ল চুঁচুড়া বিধানসভা বিধায়ক অসিত মজুমদারের উপর। শুধু তাই নয় এখন চলছে রমজান মাস, এই দিকটা খেয়াল রেখে সেই মুসলিম সম্প্রদায় বি এল এ- ২ ভাই-বোনেদের হাতে তুলে দিল ফলের চুপড়ি। কারণ তারা আজ সন্ধ্যেবেলায় রোজা ভাঙলে যাতে ফল খেতে পারে সেই দিকটাও বিধায়ক চিন্তা করেছিল। আজ এখানে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সকল সদস্য এবং আরো অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীদের দেখা গেল মঞ্চে। সভার শেষে জাতীয় সংগীত গান গেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটলো। আমাদের চ্যানেলের পর্দায় সরাসরি সাক্ষাৎকার দিলেন সেই চুঁচুড়ার বিধানসভা বিধায়ক তথা রবিনহুড অসিত মজুমদার, তিনি কি বললেন আমাদের চ্যানেলের পর্দায় আসুন আমরা একবার শুনে নেব তার মূল্যবান কথা। চুঁচুড়া রবীন্দ্র ভবন থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)